অজ্ঞাতনামা

প্রতীকী

কোথাও কেউ নেই আমার।
পাহাড়, সমুদ্র, জনস্রোতে
সমসাময়িক চিন্তায়।
উত্তর–দক্ষিণের চোরাবালিতে
আশীর্বাদে কালক্ষেপণ। নষ্ট জন্ম।
নিষ্পাপ, কলুষিত ফুটপ্রিন্ট।
আস্থা আশার এলোমেলো আড়ি,
নৈকট্যের অযথা বাড়াবাড়ি।
মিথ্যে মুখোশে আগুনের ফুলকি।
উত্তরাধিকার হিমালয় পর্বতমালা।
ভাবনায় থুতু ছিটিয়ে চলে যাই।
তথ্যসমগ্র, সমৃদ্ধ জীবন। প্রত্যাহিক আনাগোনা।
সন্ধ্যাতারারা পথের আলো।
বিশালতায় বেওয়ারিশ নিষেধাজ্ঞা।
তদন্তে সর্বোচ্চ ছাড়।
বিশ্বব্যাংকের চুক্তিপত্র।
গোপনীয়তা প্রত্যাখ্যান।
দুঃখিত।
ব্যস্ততার কী নিদারুণ ব্যবহার।
হাজারো ইস্যু, দুরভিসন্ধি।
এর মাঝে যেন
অজ্ঞাতনামা আমি।