বিজয় আমার রক্তে কেনা
একটি সবুজ পাখি
আঁধার কাটলে ভোরের আলোয়
করে ডাকাডাকি।
বিজয় আমার রক্তমাখা
গৌরব ইতিহাসে
চোখে জল মুখে হাসি
বুকে সাহস আসে।
বিজয় আমার ডিসেম্বরের
স্বাধীন আলোর রবি
যার আলোতে পাখি ওড়ে
ছন্দ মেলান কবি।
বিজয় আমার সবুজ গাছের
শিমুল-পলাশ হাসি
যার ছায়াতে রাখাল বাজায়
মধুর সুরে বাঁশি।