ছুঁতে দাও

অলংকরণ: তুলি

ছুঁতে দাও আমি বিমোহ পরশের অভিঘাতে
যেতে চাই হারিয়ে, তোমার নিভৃত আঁধার বনে—
বয়ে যাওয়া অনুচ্চারিত প্রেমের বোলের সমারোহে।
জানি তুমি হারাওনি এখনো সে শব্দের মাধুরী
আমাকে নাও কাছে টেনে অনুভব করি আমি
এত দিনের বিচ্ছিন্নতায় হারায়নি কিছুই।
শুধু বাড়িয়েছে তৃষ্ণা মিলনের, বিরহের বর্ষণে
আকণ্ঠ বেদনায় পূর্ণ হৃদয় সরোবর।
আমার মতোই কি তুমি করেছ সন্তরণ সে কবেকার
ফেলে আসা ক্রন্দসী সাঁঝের বিরহ জলধিতে?