স্মৃতির মাঝখানে দাঁড়াই

শাপলা বিলপ্রতীকী ছবি

স্বপ্ন ছিল তোকে নিয়ে কাজল দিঘির শাপলা তোলার
রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা দিয়ে মেখে খাবার।
ইচ্ছে ছিল ঘুড়ি করে ওড়াই তোকে মন উঠোনে
ইচ্ছে ছিল শরৎ হয়ে জাগব আবার শিউলি ঘ্রাণে।
পূজা এলে দেখব ঠাকুর বোসদের ওই পূর্ব পাড়ায়
ইচ্ছে ছিল ছোট হয়ে আবার দুজন মাত্রা ছাড়াই।
তোকে নিয়ে পুরোনো স্মৃতির মাঝখানেতে আবার দাঁড়াই।