বর্ষা ও শরতের রিলে রেস

প্রতীকী ছবিছবি: সৌরভ দাশ

বর্ষা ও শরতের রিলে রেস দেখতে
চলে যাব ছাদের ভ্রাম্যমাণ ঘরে
আমি আর টবের চুই ঝাল চারা
রেসের কাঠি হাতে দিলেই বর্ষার শেষ
শুরু হবে চলা শরতের
বদলে যাবে মেঘকন্যার কালো রং
তার আগে একবার হলুদ কদম ফুল
আর লনের যুবতী ঘাসকে
অশ্রুতে ভিজিয়ে যাবে শেষ শ্রাবণ
বর্ষা ও শরতের রিলে রেসে
করতালি দেব আমি ও টবের চুই ঝাল