উত্তরের আর্তনাদ
নিঃসঙ্গ নদীর ভাঙা কূলে খেলা ছেড়ে,
নির্বাক কিশোর অপেক্ষায়।
বন্যার আর্দ্র মাটিতে বীজের অঙ্কুরোদগম,
পচনশীল উত্তরের স্বপ্ন ঝিমায়।
ক্রন্দসী বন্যার আগমনে রংপুর যেন পূর্ব পাকিস্তান,
দেশমাতৃকার বৈষম্যনীতি না বদলায়।
দৃষ্টির সীমানায় স্বাধীনতার শোকোচ্ছ্বাস,
বিষণ্ন পত্রিকা বারংবার পাতা ওলটায়।
অকাল মেঘোদয়ে কৃষকের ডুবন্ত ছনের ঘর,
বিত্তশালীদের অনুভূতি মিথ্যে বুলি আওড়ায়।