মনপুরা দ্বীপের আত্মচিৎকার

মনপুরা দ্বীপছবি: ফজলে রাব্বী

বঙ্গোপসাগরের কোলে ছোট্ট একটা দ্বীপ,
মনপুরা নাম তার, স্বপ্নে মিশে আছে প্রদীপ।
তবু তার বুকজুড়ে ব্যথার ছায়া,
সরকার যেন ভুলে গেছে তার মায়া।
বিদ্যুৎ নেই, আঁধারে থমকে যায় জীবন,
আলো পায় না তারা, কেমন যেন হারায় মন।
নদীর জলেতে ভাসে দূরদূরান্তের আশা,
ঝড়ে ভেঙে পড়ে যোগাযোগের দশা।
ঝড়ের বুকে কাঁপে ছোট্ট ঘরবাড়ি,
জলোচ্ছ্বাসে ভাসে স্বপ্ন আর ভরসার তাড়ি।
বিশুদ্ধ পানির অভাবে ছড়ায় পানিবাহিত রোগ
স্যানিটেশনের অভাবে রোগে যেন বাড়ে শয়তান।
কৃষকের মুখে ফোটে গ্লানি আর বেদনা,
মাছের জালে ভাসে আশা-অভিমান।
মনপুরার মানুষের সংগ্রাম দিন-রাত অবিরাম,
কিন্তু আজও তারা পায় না দেশের করুণা স্বরাম।
ও মনপুরা, ওঠো হিমশীতল অন্ধকার থেকে,
আলোয় জ্বলো, বিকাশে ভাসো নবজাগরণের ঢেউয়ে।
আমরা তোমার পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে,
তোমার স্বপ্ন পূরণের অঙ্গীকার আজই নিলাম আমরা।