হৃদয় কুঞ্জ

প্রতীকীছবি: হাসান মাহমুদ

মালঞ্চময় ফুলের সুবাস
নতুন রূপকথার আবাস
শরতের ডাক নদীর তটে
পাহাড় আঁকা মানসপটে।
একেলা পথ নিঝুম গিরি
নদী তটে অপেক্ষায় তরি।
হঠাৎ হঠাৎ গগনে গর্জন
কুঞ্জে একা সবেতে নির্জন।
বৃষ্টিস্নাত পথ ঘাসে নিশাজল
হৃদয় কুঞ্জের আবেগ বদল।