গোধূলি বেলা
থোকা থোকা মেঘ আকাশজুড়ে
সাদা-কালো-নীলের খেলায় মত্ত,
মাঝেমধ্যে হালকা বাতাসে ভাসে
বজ্রপাত কিংবা ঝড়-জল আতঙ্ক।
তবুও অপেক্ষা একটা সুন্দর সময়ের
পুবাকাশের রামধনু হোক শান্তি বাহক,
ঝড়ে, দহনে ছারখার হোক ভুলগুলো
পাপের প্রায়শ্চিত্ত হোক গোধূলি বেলা।
থোকা থোকা মেঘ আকাশজুড়ে
সাদা-কালো-নীলের খেলায় মত্ত,
মাঝেমধ্যে হালকা বাতাসে ভাসে
বজ্রপাত কিংবা ঝড়-জল আতঙ্ক।
তবুও অপেক্ষা একটা সুন্দর সময়ের
পুবাকাশের রামধনু হোক শান্তি বাহক,
ঝড়ে, দহনে ছারখার হোক ভুলগুলো
পাপের প্রায়শ্চিত্ত হোক গোধূলি বেলা।