কৃষ্ণচূড়ায় রাত

কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। প্রতীকীছবি: সোয়েল রানা

সে ভবঘুরে, পথ হেঁটেছে পথ ছাড়িয়ে
ভিন্ন পথে, কৃষ্ণচূড়ায় রাত গুনেছে।
শত বর্ষায়, মেঘের টানে ঘর ছেড়েছে
একলা একা, নিজের ঢঙি ছায়ায়
রাতবিরেতে, অকারণে খুব হেসেছে।
পিছুটানে, বারংবার শখ কেটেছে
তবু তাকে, ভরদুপুরে কেন যেন
চুপি চুপি, নরম স্বরে রাত ডেকেছে।
ক্লান্ত হয়ে, ক্লান্তি তার গা ছুঁয়েছে
এবার তবে, বেশ হয়েছে বেশ হয়েছে!