ডাকবাক্স

ডাকবাক্সছবি: প্রথম আলো

পুরোনো ডাকবাক্সটা লাল রঙে হালকা,
কত শত ম্লান, খসে পড়া চিঠি দিয়ে ঢাকা।
ধুলোমাখা কপালে স্মৃতির হাসি জমে,
হাজারো গল্প জমে আছে পুরোনো খামে।
কোনো এক ভোরে তার খোলা দরজায়,
নীল আকাশের ছোঁয়ায় নরম আলো খেলে।
তখন হৃদয়ের কোণে অচেনা কাব্য জন্মায়,
পুরোনো ডাকবাক্স যেন গল্পের ঠিকানা হয়ে যায়।