প্রশ্নগুলো অমীমাংসিত

অলংকরণ: তুলি

ফুলগুলো ভাইরাস আক্রান্ত
প্রজাপতির ডানায় বহন বিষ;
মালীর অবহেলার করুণ চিত্র
তবু সবাই বেকসুর খালাস হয়ে যায়।
ভাগ্যচক্রে ভর করে জীবনের গল্পটা
নিথর নিস্তব্ধ স্বপ্নগুলো ঝরে পড়ে,
স্তব্ধ বর্তমান অতীত ইতিহাস গড়ে;
আর মৃত্যুর প্রশ্নগুলো অমীমাংসিত।