ঝরুক প্রেমের গান

ঝরুক প্রেমের গান

আজকে আকাশ যতই কালো হোক
বৃষ্টি এসে ভিজিয়ে দিক চরাচর
সোঁদা মাটির গন্ধে আমরা তবুও
আকুল পরানে হারাব অতঃপর
পথগুলো হোক মেঘলা ও স্যাঁতসেঁতে
আমরা তবুও হাঁটব দুটি প্রাণ
ভালোবাসা হোক অবিরাম মুখর
বৃষ্টি হয়ে ঝরুক প্রেমের গান

বৃক্ষলতাও ভিজে গেছে খুব জানি
আমাদের প্রেম হয়ে আছে উন্মুখ
যেমন করে গাইছে আকাশ আজ
একপৃথিবী প্রেমের কাব্য পড়ুক
আমাদের কথা ভাসবে মেঘের গায়
আমাদের গান মুছে দেবে যত শোক
ভালোবাসা আজ ভিজে যাক অবিরাম
আমাদের কথা জানাজানি হয় হোক।