বুকের গহিনে কালবৈশাখী ঝড়
মানুষের ভিড়ে আজও মানুষ খুঁজি
আমি এক ক্লান্ত পথিক
হাঁটে না আর কোনো চোখ
আকস্মিক থমকে যাই, কাঁদে মুখ
কেউ জানে না কিছু, কেউ বোঝে না কিছু
ভালোবাসাহীন দরিয়ানগর দৌড়ায় দিকহারা পাগলমন
স্বপ্নে ঝুলে থাকে স্বপ্ন, জ্যামিতি বোঝে না জীবন
মরীচিকা মায়ার খেলা
অন্ধকারে হাটঁতে গিয়ে হোঁচট খাই বারেবার
অন্ধকারের ভেতর আরও অন্ধকার খুঁজি
বুকের গহিনে—কালবৈশাখী ঝড়...