কবির কলম

প্রতীকী ছবিসংগৃহীত

কবির কলম আজ স্রোত বুঝে হাঁটে!
মেধা ঝুলে থাকে তোষামোদের ঘাটে।
প্রতিবাদের ভাষাও হারিয়ে গেছে সব
অনিয়মের সাথে থেকে করে কলরব।

কবি মানবতার? নাকি লোভ–লালসার?
সমাজের চিত্র কেন কবিতায় নেই আর?
সত্যি কথা বলতে যদি লাগে এত ভয়
ন্যায়ের ঝান্ডাধারীর তবে হবে পরাজয়।

জেগে ওঠার সময় এসে গেছে আজ
সমাজ শুদ্ধ করা কবির প্রধান কাজ।
সবাইকে সঙ্গে নিয়ে সম্মুখে পথ চলি
সত্যি কথা সর্বদাই সহজ করে বলি।