বিষাদের আক্ষেপ
বিমর্ষ সময় অবিরত দোল খায় মস্তিষ্কের স্নায়ুতে
বলতে না পারার আক্ষেপ, বোঝাতে না পারার যন্ত্রণা
চিত্তে বয়ে আনে নিদারুণ ঝড়,
ভালোবাসার প্লাটফর্মে নিঃসঙ্গতায় দাঁড়িয়ে
ঝরাতে থাকি বিরতিহীন রোদনজল,
একটি অপূর্ণতাময় অপেক্ষাকে চেয়ে চেয়ে
নিজেকে ভাসিয়ে বেড়ায় বিষণ্নতার মহাসমুদ্রে
অথচ চেয়ে নিতে গিয়েও পাওয়া হলো না খানিকটা প্রেম।
বছরের শেষ মাসটি জানে
ভালোবাসা না পাওয়ার আক্ষেপের ভর কতখানি হয়ে আছে,
অথচ তুমি কখনো জানতেই চাওনি
কেমন আছি আমি।