বিজয় তোমার হাতের কাছে
কাজ করা চাই ভালো
দেখবে তোমার এই জীবনে
পাবে সুখের আলো।
চরিত্রটা ভালো হলে
আসবে শান্তি পথে
থাকতে হবে দূরে সদা
অন্যায় সকল হতে।
পরাজয়ে ভয় কেন ভাই?
সুখের দেখা পাবে
ভালো কাজে আসবে বিজয়
দুঃখ দূরে যাবে।
মিলেমিশে থাকব মোরা
চাই না হানাহানি
একতা হয় সুখের চাবি
গুণীজনের বাণী।