‘ভালোবাসা’ অদৃশ্য। একে দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এটা শুধুই অনুভব করা যায়। ভালো লাগা থেকেই ভালোবাসার উৎপত্তি ঘটে। তবে এর পেছনে কাজ করে একটি দৃঢ় ও প্রবল বিশ্বাস। কারণ, ভালো লাগা তৈরি হতে পারে যেকোনো দর্শনেই; কিন্তু পরবর্তী সময়ে ভালোবাসাটা তৈরি হয় কেবল হৃদয়ের অন্তঃস্থিত মন থেকে। সেই ভালোবাসায় প্রয়োজন পড়ে না কোনো কিছু প্রমাণের। এমনিতেই সব দৃষ্টিগোচর হয়। রূপের ভালোবাসার চেয়ে অধিক থেকে অধিকতর শ্রেয় মনের ভালোবাসা। প্রকৃত ভালোবাসা যদি থেকে থাকে, তাহলে তা মনের ভালোবাসাই। সেখানে কাজ করে একটি অনুভূতি। যে অনুভূতিতে পাওয়া যায় মানসিক প্রশান্তি। মন থেকে ভালোবাসাটা তখনই কার্যকর হয়, যখন এর পেছনে জুড়ে থাকে একটি বিশ্বাসের ভান্ডার। যুগ যুগ বেঁচে থাকুক সেই প্রকৃত ভালোবাসা।
যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট এমসি কলেজ বন্ধুসভা