শহরের ব্যস্ত জীবন ছেড়ে
ইচ্ছে করে চলে যেতে সেখানে।
যেখানে পাব সোঁদামাটির ঘ্রাণ।
শিশিরভেজা ঘাসে মুক্তার হাসি।
ঘাসফুল ফোটে রোদে, ভেজে হাসে
রাজহংস, রাজহংসী দিঘির জলে সাঁতার কাটে
পদ্ম ফুলের মাথায় বসে জলফড়িং।
মৌটুসী পাখি গান গায়, নাচে
গাছের ডালে পাতার ফাঁকে।
দোয়েলের শিসে ভেজা বাতাসে
ভেজাতে ইচ্ছে করে দেহ ও মন।
আমি প্রকৃতির কোলে বিশ্রাম নিতে চাই।
মনটা ভিজিয়ে একটু শান্তি পেতে চাই।