আমরা হলাম মানবজাতি সৃষ্টির মাঝে সেরা
জগৎ ছিল আদি থেকে অরণ্যেতে ঘেরা।
আমাদের এই বসুমতী সৃষ্টিকর্তার দান
আলো, বায়ু, বিশুদ্ধ জল বাঁচায় সবার প্রাণ।
সৃষ্টিকর্তার সম্পদ ছাড়া নেই আমাদের গতি
না বুঝে আজ করছি আমরা পরিবেশের ক্ষতি!
ঋতুগুলো বদলে গেছে বদলে গেছে পথ
নানাজনের নানা চিন্তা দিচ্ছে ভিন্নমত।
নারীর ভূষণ লজ্জা–শরম সবুজ ভূষণ ধরার
পরিবেশের করলে ক্ষতি প্রস্তুতি নাও মরার!
কলকারখানার কালো ধোঁয়া করতে হবে বন্ধ
বিশ্বজগৎ ফিরে পাবে আপন গতি ছন্দ।
শব্দদূষণ, বায়ুদূষণ, দূষণ হচ্ছে পানি
সংবাদপত্রে পাচ্ছি আমরা পড়ছি তারই বাণী!
যেভাবেই হোক সবাই মিলে করব দূষণ রোধ
সবার মাঝে জাগ্রত হোক শুভবুদ্ধি বোধ।
বৃক্ষ কর্তন করার ফলে আমরা হব নিঃস্ব
গাছ রোপণে বাঁচব আমরা, বেঁচে যাবে বিশ্ব।