কুষ্টিয়া বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে জিতল আর্জেন্টিনা

খেলার একটি দৃশ্যছবি: বন্ধুসভা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যদের মধ্যেও। সেই উন্মাদনায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনায় বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন বন্ধুরা। ১৭ জুলাই সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

সকাল আটটার আগেই মাঠে উপস্থিত হন দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা। রেফারি ছাড়াই আন্তর্জাতিক সব নিয়ম মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ম্যাচটি পরিচালিত হয়। টানটান উত্তেজনার এই প্রীতি ম্যাচে ব্রাজিল দলকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক দল।

আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা হলেন সিহাব উদ্দিন (অধিনায়ক), আহাদ হোসেন, মো. সাব্বির, ইরফান তালুকদার, রিদুল আহমেদ, মো. জাহাঙ্গীর ও অমিত কুমার।
ব্রাজিল দলের খেলোয়াড়েরা হলেন শুকুর হুসাইন (অধিনায়ক), সাগর হুসাইন, রিমন হুসাইন, রিপন মাহমুদ, কাজী রিফাত হুসাইন, কাজী রকি ও রিয়াদ হাসান।

খেলা শেষে কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সাবেক সভাপতি অনিক মাহমুদ উপস্থিত থেকে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন।

এরপর প্রথম আলোর আঞ্চলিক বিজ্ঞাপন ব্যবস্থাপক রুহুল আমিন বিজয়ী দল আর্জেন্টিনার অধিনায়ক সিহাব উদ্দিনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। একই সঙ্গে রানার্সআপ দল ব্রাজিলের অধিনায়ক শুকুর হুসাইনের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।

বন্ধুরা বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ব্যায়াম হয়, তেমনি মানসিক প্রশান্তিও পাওয়া যায়। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা