প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে জিতল বন্ধুসভা

ফরিদপুর বন্ধুসভা ও ঝন্টুপাড়া যুবসংঘের খেলোয়াড়েরাছবি: বন্ধুসভা

প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে ফরিদপুর বন্ধুসভা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে ১১ জুলাই সকালে ফরিদপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে অংশগ্রহণ করে ফরিদপুর বন্ধুসভা বনাম ঝন্টুপাড়া যুবসংঘ।

খেলায় ৩-১ গোলে ঝন্টুপাড়া যুবসংঘকে হারিয়ে জয়লাভ করে প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার পক্ষে বন্ধু শ্যামল মণ্ডল, জহির হোসেন ও সজিব দত্ত একটি করে গোল করেন। প্রথমার্ধেই তাঁদের তিনটি গোল হয়। অপর দিকে ঝন্টুপাড়া যুবসংঘের পক্ষে প্রথমার্ধে একটি গোল করেন তামিম শেখ।

বিজয়ী দলের খেলোয়াড়েরা
ছবি: বন্ধুসভা

ফরিদপুর বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শ্যামল মণ্ডল বলেন, ‘সারা বিশ্ব বর্তমানে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা। এই সময়কে আরও প্রাণবন্ত করে তুলতে আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে বিনোদন লাভের পাশাপাশি আমরা মানসিকভাবে বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে নতুন মাত্রায় যুক্ত হলাম।’

সভাপতি, ফরিদপুর বন্ধুসভা