পাবনায় অনূর্ধ্ব-৫০ বয়সী প্রবীণদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

খেলা শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়েরাছবি: বন্ধুসভা

তরুণ ও প্রবীণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাবনার দয়ালনগর বন্ধুসভা। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে ১৪ আগস্ট বিকেলে সিনথী পাঠশালা খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়।

খেলায় স্থানীয় অনূর্ধ্ব-৫০ বছর বয়সী প্রবীণ খেলোয়াড়েরা সবুজ বাংলা কিংস এবং দুরন্ত বাংলা কিংস নামে দুটি দলে ভাগ হয়ে অংশ নেন। মাঠে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলার একটু মুহূর্ত
ছবি: বন্ধুসভা

খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয় অর্ধে ৮ মিনিটে প্রথম গোল করেন দুরন্ত বাংলা কিংসের রমজান আলী (৬১)। পাল্টা আক্রমণের ২ মিনিটের মধ্যেই গোলটি পরিশোধ করেন সবুজ বাংলা কিংসের মফিজ কাজী (৫৪)। ৬০ মিনিটের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে পেনাল্টিতে গড়ায়। পেনাল্টির শুটআউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। এতে দুরন্ত বাংলা কিংস (৩-১) গোলে জয় পায়। ম্যাচসেরা হন রমজান আলী (৬১)। ম্যাচ পরিচালনা করেন নজরুল বিশ্বাস (৭০)।

খেলায় অংশ নেন
সবুজ বাংলা কিংস: আবুল হোসেন (৫২) অধিনায়ক, সামাদ উল্লাহ (৭২), মজিদ প্রামাণিক (৬৮), মান্নান (৭০), জামাল (৬৮), বাহাদুর (৬০), আলী (৫৬), অকেল (৬২), খালেক (৫৮), সিদ্দিক (৫৭), এম এ বাতেন (৫৫), কালাম (৫৩), মফিজ কাজী (৫৪), আলম (৫৪), তফাজ্জল (৫৭), জালাল (৬১), হাবিল প্রাং (৭০), ইমান (৬০), ছোরহাব (৬০) এবং কাজী ইব্রাহিম (৫১)।

সবুজ বাংলা কিংস দল
ছবি: বন্ধুসভা

দুরন্ত বাংলা কিংস: টিপু (৫৫) অধিনায়ক, মাজেদ প্রামাণিক (৭৫), রমজান (৬১), হাফিজ (৫৪), আওয়াল (৫৫), সবুজ (৫৬), রইচ (৫১), সামাদ (৬৫), লুতফর (৬৬), ইমান (৬১), আবুল কাশেম (৬০), দুলাল (৬৮), শাহজাহান (৬০), লোকমান (৭০), জিলাল (৫৮), আয়নাল (৫৬), শুকুর (৬৩), রুশনাই (৬২) ও হাশেম (৫৫)।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা এম এ বাতেন খান বলেন, ‘তরুণসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করে। মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে বন্ধুসভার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’

দুরন্ত বাংলা কিংস দল
ছবি: বন্ধুসভা

আয়োজক ও স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ফুটবলকে কেন্দ্র করে এ আয়োজন সমাজের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রীতি ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিকে ফাউন্ডেশন ও দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি। শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপদেষ্টা, দয়ালনগর বন্ধুসভা