শীতকালে প্রকৃতি যেমন ধীরে কথা বলে, তেমনি মানুষের ভেতরের ভাষাও নরম হয়ে আসে। কুয়াশা, শিশির আর নিস্তব্ধতার মেলবন্ধনে শীত এক অনন্য অনুভব জাগায়। ‘প্রত্যুষ’-এর কুয়াশাসংখ্যায় বন্ধুরা সেই নীরবতার ভাষাই ধরতে চেয়েছেন স্বরচিত গল্প–কবিতা আর প্রবন্ধে।
এই সংখ্যার লেখাগুলোয় শীত এসেছে কখনো বিষণ্নতা হয়ে, কখনো উষ্ণ আশ্রয় হয়ে। আমাদের বিশ্বাস, সাহিত্য কুয়াশা ভেদ করে নতুন সকালের সম্ভাবনার দিকেই আলো ছড়িয়ে দেয়। ৫ ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিংহ বন্ধুসভার ‘প্রত্যুষ’ কুয়াশাসংখ্যার মোড়ক উন্মোচন করা হয় নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানভীর হাসান তানিম, ‘প্রত্যুষ’ সম্পাদক মোহাম্মদ খালিদ হাসান, ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক উম্মে সালমা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল, দপ্তর সম্পাদক মুমিনুল প্লাবন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরানসহ অন্য বন্ধুরা।
‘প্রত্যুষ’ কুয়াশাসংখ্যায় প্রকাশনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, প্রথম আলোর ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ। সম্পাদনা করেছেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা মো. আবুল বাশার ও সাবেক সভাপতি মোহাম্মদ খালিদ হাসান।
এবারের সংখ্যায় রয়েছে ১০টি কবিতা, ২টি গল্প ও ৩টি প্রবন্ধ। এ ছাড়া রয়েছে সংগঠনের কথা ও ফটো ফিচার। এতে ১৫ জন লেখকের নির্বাচিত লেখা প্রকাশিত হয়েছে। লেখকেরা হলেন ছৈয়দ রায়হান উদ্দিন, মো. আবুল বাশার, মোহাম্মদ খালিদ হাসান, শেখ মোহাম্মদ শামীম, রোকনুজ্জামান জুয়েল, সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, গোলাম সরোয়ার, মুজিবুল হাসান আরিফ, আবেদিন রাফি, তানভীর হাসান তানিম, জিয়া রহমান, খাইরুল বাসার তাহসিন, আলমাস হোসাইন শাজা, মো. নূরনবী ইসলাম ও আবদুল্লাহ নাজিম।
সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন সভাপতি মেহেদী হাসান, অলংকরণ ও বর্ণবিন্যাস করেছেন তানবীর মিয়া, মুদ্রণে ছিল আলী ইউসুফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন। ‘প্রত্যুষ’–এর শুভেচ্ছামূল্য ২৫ টাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বন্ধুরা প্রত্যাশা করেন, ‘প্রত্যুষ’–এর কুয়াশাসংখ্যা পাঠকের হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে। বন্ধুরা বিশ্বাস করেন, এমন ধারাবাহিক সাহিত্যচর্চা ময়মনসিংহের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ লেখকদের জন্য সৃষ্টি করবে নতুন সম্ভাবনার দুয়ার।
সম্পাদক, প্রত্যুষ