আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা ’৫২ উন্মোচিত করেছে ক্যামব্রিয়ান বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি ক্যামব্রিয়ান কলেজ, কেরানীগঞ্জ শাখায় এটির উন্মোচন করেন অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।
দেয়াল পত্রিকা ’৫২–এর সম্পাদক হিসেবে কাজ করেছেন সাইদুল হাসান। এতে ২৭টি লেখা স্থান পেয়েছে। লেখাগুলোর মধ্যে রয়েছে শুভেচ্ছা বাণীসহ কবিতা, ছড়া ও গল্প।
উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। ভাষাশহীদদের স্মরণে বন্ধুরা পরিবেশ করেন গান ও কবিতা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন কিংস কলেজের সাবেক অধ্যক্ষ খায়রুল ইসলাম, রাজশাহী ক্যামব্রিয়ান কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান, ক্যামব্রিয়ান কলেজ, কেরানীগঞ্জ শাখার উপাধ্যক্ষ সোহেল আহমেদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাব্বির উদ্দিন আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান, কো–অর্ডিনেটর জাহিদুল ইসলাম, কো–অর্ডিনেটর নাজমুল হুদা, বন্ধুসভার বন্ধু মোবাশ্বির হাসান ও সারিকা তাবাসসুমসহ কলেজের শিক্ষক ও অন্য বন্ধুরা।
বন্ধু, ক্যামব্রিয়ান বন্ধুসভা