গ্রীষ্মের প্রকৃতি ও জীবন

বাংলার ছয় ঋতুর মধ্যে অন্যতম প্রধান ও প্রথম ঋতু গ্রীষ্মকাল। গ্রীষ্মকে বলা হয় সবচেয়ে বৈচিত্র্যময় ঋতু। এ সময় বাংলার প্রকৃতিতে অনেক পরিবর্তন দেখা যায়। তীব্র তাপপ্রবাহ ও গরমের কারণে কিছুটা কষ্টকর হলেও ফুলের সমাহার, পাখির মিষ্টি ডাক গ্রীষ্মকে অনন্য ও সুন্দর করে তোলে। এ সময় গাছে গাছে সোনালু, জারুল, বরুণ ও নাম না–জানা নানা রঙিন ফুলে সেজে ওঠে প্রকৃতি। দেখতে কী যে সুন্দর লাগে! দেখলে সহজেই চোখ জুড়িয়ে যায়। এ ছাড়া গ্রীষ্মকালে তপ্ত রোদ আর দখিনা হাওয়ায় শিশুরা কচুরিপানার ফুল তুলতে ও বৃষ্টির পর জলাশয়ে মাছ ধরতে দেখা যায়। যা দেখলে শৈশবের কথা মনে পড়ে। কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর প্রকৃতিতে নতুন রূপ পায়। ফুলে ফুলে মৌমাছি ও প্রজাপতির ওড়াউড়ির পর মধু সংগ্রহ করার দৃশ্য চোখে পড়ে। গ্রীষ্মকালের বিভিন্ন সময়কে ফ্রেমবন্দী করেছেন মুন্সিগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আলোকচিত্রী রাজীব পাল

১ / ১০
ছবি: রাজীব পাল
২ / ১০
ছবি: রাজীব পাল
৩ / ১০
ছবি: রাজীব পাল
৪ / ১০
ছবি: রাজীব পাল
৫ / ১০
ছবি: রাজীব পাল
৬ / ১০
ছবি: রাজীব পাল
৭ / ১০
ছবি: রাজীব পাল
৮ / ১০
ছবি: রাজীব পাল
৯ / ১০
ছবি: রাজীব পাল
১০ / ১০
ছবি: রাজীব পাল