বৃক্ষরোপণে সেরা দশ ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫। ২৫–২৭ ডিসেম্বর, দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজার ২০০ বন্ধুর অংশগ্রহণে তিন দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় বন্ধুত্ব, মানবিকতা ও দায়বদ্ধতার এক মিলনমেলায়। ‘আমরা সবাই বাংলাদেশ’ স্লোগানে এই সমাবেশে ২০২৫ সালের বৃক্ষরোপণে সেরা দশ বন্ধুসভাকে স্বীকৃতি ও স্মারক উপহার দেওয়া হয়। আয়োজন সহযোগী হিসেবে ছিল ইস্পাহানি, প্রাইম ব্যাংক, ফ্রেশ, দেশি-ফুডস, বিকাশ, ইউনিমেড ইউনিহেলথ, পুষ্টি, ডেকো, বাস নেটওয়ার্ক, মাদানী হাসপাতাল ও আরএকে সিরামিকস। অনুষ্ঠানটি সম্প্রচার সহযোগী হিসেবে ছিল চ্যানেল আই। ছবি তুলেছেন হাসান মাহমুদ ও আব্দুল ইলা।

১ / ১০
বৃক্ষরোপণে সেরা দশের স্মারক উপহার গ্রহণ করছে ময়মনসিংহ বন্ধুসভা।
২ / ১০
বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।
৩ / ১০
ঝিনাইদহ বন্ধুসভাও বৃক্ষরোপণে সেরা দশে জায়গা করে নিয়েছে।
৪ / ১০
কুড়িগ্রাম বন্ধুসভা বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম।
৫ / ১০
বৃক্ষরোপণে সেরা দশের স্মারক গ্রহণ করছেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা।
৬ / ১০
বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম পাবনা বন্ধুসভা।
৭ / ১০
রংপুর বন্ধুসভাও বৃক্ষরোপণে সেরা দশের স্বীকৃতি পেয়েছে।
৮ / ১০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বৃক্ষরোপণে সেরা দশে জায়গা করে নিয়েছে।
৯ / ১০
সিলেট বন্ধুসভা বৃক্ষরোপণে সেরা দশের অন্যতম।
১০ / ১০
সেরা দশের স্মারক গ্রহণ করছে ঠাকুরগাঁও বন্ধুসভা।