বর্ষায় বাংলার জনজীবন

বর্ষাকাল বাঙালির অন্যতম প্রিয় ঋতু। ষড়ঋতুর এ দেশে বর্ষা অনন্য, তার রূপের সৌন্দর্যে। প্রকৃতিতে বাংলা দ্বিতীয় ঋতুতে বর্ষার অভিষেক ঘটে। বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে গিয়ে মোহনীয় হয়ে ওঠে। আবেগে আপ্লুত হয়ে বর্ষার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকেরা লিখেছেন অগণিত গান ও কবিতা। বর্ষা বাঙালির প্রেম, কৃষ্টি, আনন্দ–বেদনা, উৎসব, সাহিত্য ও সংস্কৃতিকে জাগিয়ে তোলে। গাঢ় সবুজের সমারোহে বর্ষায় সজীব হয়ে ওঠা বাংলার প্রকৃতি সাজে পূর্ণতায়। বর্ষা মানেই রিমঝিম বৃষ্টি, আকাশ কালো করা মেঘের আনাগোনা। কোথাও আবার নীল আকাশ। বর্ষার বাংলার অপরূপ প্রকৃতি এবং মোহনীয় রূপ ক্যামেরায় ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী রাজীব পাল

১ / ৬
বর্ষায় বাংলার প্রকৃতি
ছবি: রাজীব পাল
২ / ৬
বৃষ্টিতে আধভেজা হয়ে স্কুল থেকে ফিরছে দুই শিক্ষার্থী
ছবি: রাজীব পাল
৩ / ৬
বর্ষায় বাংলার প্রকৃতি
ছবি: রাজীব পাল
৪ / ৬
বিক্রির জন্য বিল থেকে শাপলা ফুল তুলে নিয়ে এসেছেন এই প্রবীণ
ছবি: রাজীব পাল
৫ / ৬
বর্ষায় গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল
ছবি: রাজীব পাল
৬ / ৬
বৃষ্টিতে রাস্তায় পানি জমে আছে। তার মধ্যেই হেঁটে কাজে দুইজন নারী
ছবি: রাজীব পাল