এক ঝলকে ময়মনসিংহ বিভাগীয় বন্ধু উৎসব
ময়মনসিংহ বিভাগের নয়টি বন্ধুসভার অংশগ্রহণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় বন্ধু উৎসব ২০২২। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সারা দিন মুখর ছিল ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, নালিতাবাড়ী ও সরিষাবাড়ী বন্ধুসভার অংশগ্রহণে অতিথিদের বক্তব্য আর প্রাণবন্ত আড্ডা, গান, নাচে। সকাল ৯টা থেকে বন্ধুরা আসতে শুরু করলেও বেলা ১১টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. খোরশিদ আলম; প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান জাবেদ সুলতান পিয়াস; বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।