প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ১৩ এপ্রিল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেতা তৌসিফ মাহবুব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম প্রমুখ। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গত মার্চ মাসজুড়ে দেশের ৬৪টি জেলাসহ মোট ৭৬টি স্থানে প্রথমবারের মতো এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

১ / ১৭
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়
ছবি: খালেদ সরকার
২ / ১৭
বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণা করেন
ছবি: খালেদ সরকার
৩ / ১৭
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি দেশপ্রেম ও জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন
ছবি: খালেদ সরকার
৪ / ১৭
মুক্তিযোদ্ধাদের সম্মান ও ইতিহাসচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম
ছবি: খালেদ সরকার
৫ / ১৭
অভিনেতা তৌসিফ মাহবুব শিক্ষার্থীদের প্রতি দেশপ্রেম, স্মার্টফোনে আসক্তি ও সততার গুরুত্ব তুলে ধরেন
ছবি: খালেদ সরকার
৬ / ১৭
বক্তব্য দেন মাইলস্টোন কলেজের শিক্ষক মোহাম্মদ শাফায়েত উদ্দিন
ছবি: খালেদ সরকার
৭ / ১৭
সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক
ছবি: খালেদ সরকার
৮ / ১৭
বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক
ছবি: খালেদ সরকার
৯ / ১৭
বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আশফাকুজ্জামান
ছবি: খালেদ সরকার
১০ / ১৭
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: খালেদ সরকার
১১ / ১৭
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা
ছবি: খালেদ সরকার
১২ / ১৭
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
ছবি: খালেদ সরকার
১৩ / ১৭
কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা হাতে প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ছবি: খালেদ সরকার
১৪ / ১৭
জাতীয় সংগীত পরিবেশনা
ছবি: খালেদ সরকার
১৫ / ১৭
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
ছবি: খালেদ সরকার
১৬ / ১৭
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
ছবি: খালেদ সরকার
১৭ / ১৭
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
ছবি: খালেদ সরকার