উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি

রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি মোরশেদ আলমছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বাছাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি মোরশেদ আলম। তিনি উপজেলার মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বন্ধুসভার বন্ধুরা জানান, মোরশেদ আলম একজন দক্ষ সংগঠক ও বাচিক শিল্পী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভা রাঙ্গুনিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি মানবিক সংগঠন বন্ধুসভার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

মোরশেদ আলমের এ অর্জনে বন্ধুসভার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় লোকজন আনন্দিত। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া বন্ধুসভা