আজও কোনো সুর কানে এলে মনটা নেচে ওঠে

ছোটবেলা থেকেই নাচের প্রতি এক অদ্ভুত টান ছিলছবি: লেখকের সৌজন্যে

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। ছোটবেলা থেকেই নাচের প্রতি এক অদ্ভুত টান ছিল। তবে কখনো পেশা হয়ে ওঠেনি, ছিল নিখাদ ভালোবাসা—একধরনের নেশা। স্কুলের মঞ্চ থেকে শুরু করে কলেজের অনুষ্ঠান, পরে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোয়ও সেই ভালোবাসা ছুঁয়ে গেছে প্রতিটি পদক্ষেপে।

আজও কোনো সুর কানে এলে মনটা নেচে ওঠে
ছবি: লেখকের সৌজন্যে

তবু জীবনের ব্যস্ততা, সময়ের পরিবর্তন আর বাস্তবতার টানে অনেক কিছুই ধীরে ধীরে থেমে যায়। নাচটাও হয়তো ঠিক সেভাবেই এক জায়গায় এসে থেমে যাচ্ছে। তবে কিছু স্বপ্ন হারিয়ে যায় না। অপূর্ণ থেকে গেলেও মনের ভেতর বেঁচে থাকে, স্মৃতির মৃদু আলো হয়ে। আমার নাচও ঠিক তেমনই। আজও কোনো সুর কানে এলে মনটা নেচে ওঠে, পা দুটো যেন নিজের অজান্তেই তাল খুঁজে নেয়।

নাচের প্রতি ভালোবাসাটা রয়ে যাবে
ছবি: লেখকের সৌজন্যে

মঞ্চে আবার ওঠা হবে কি না, জানা নেই। হয়তো ধীরে ধীরে থেমে যাবে সবকিছু। তবু ভালোবাসাটা রয়ে যাবে—নিঃশব্দে, গভীরভাবে। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না; সময়ের সঙ্গে শুধু তার রূপ বদলায়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা