সেমাই–পায়েসের সঙ্গে নতুন জামা

সেমাই–পায়েসের সঙ্গে নতুন জামাছবি : আনিস মাহমুদ

নতুন জামার গন্ধ ব্যতীত ঈদ আনন্দ পূর্ণতা পায় না। সকালে সেমাই, পায়েস ছাড়া ঈদ থাকে অসম্পূর্ণ। তাই ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে বন্ধুসভার উদ্যোগ ‘সহমর্মিতার ঈদ’। যেখানে প্রতিটি বন্ধুসভা তাদের সাধ্যমতো চেষ্টা করবে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।
তারই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল মঙ্গলবার সিলেট রাইফেলস ক্লাব প্রাঙ্গণে প্রথম ধাপে সিলেট বন্ধুসভা ৭০টি পরিবারকে রঙিন জামা ও ঈদসামগ্রী বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু হুমাইরা জাকিয়া পুতুল, অন্তর শ্যাম, মিহরাব আহমেদ চৌধুরী, মুন ইরা মীম, সৌমেন, দীপান্বিতা, তমা, কনিক, শ্রেয়া, রেজবী, মিফতা, লাবাহ, ফাবলিহা, সাবাহসহ অনেকে।