নবীন বন্ধুদের বরণ করে নিল ড্যাফোডিল বন্ধুসভা

একঝাঁক স্বপ্নদ্রষ্টা নবীন বন্ধুকে বরণ
ছবি: বন্ধুসভা

যেকোনো পরিবারে নবীনতম সদস্যদের নিয়ে উচ্ছ্বাস বেশি থাকে। তাঁরাই যেন ওই পরিবারের প্রাণ। আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময়ই নবীনদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। সঙ্গে পুরোনো বন্ধুদের উপস্থিতি কার্যক্রমগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।

৭ সেপ্টেম্বর বুধবার একঝাঁক স্বপ্নদ্রষ্টা নবীন বন্ধুকে বরণ করে নিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা। ঢাকার অদূরে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুডকোর্টে বেলা ২টা ৩০ মিনিটে পরিচিত পর্ব শুরু হয়। প্রথমে নিজেদের পরিচয় দেন নতুন বন্ধুরা। এরপর একে একে সবার সঙ্গে পরিচিত হন পুরোনোরা।

নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, আল মাহমুদ রুম্মান ও ফুয়াদ হোসেন। পরিচিতি পর্ব শেষে নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তাঁরা।

পরে সভাপতি এহসানুল ফেরদৌস, সহসভাপতি এহসানুর মাহিম, সাধারণ সম্পাদক মুহতাদ মুমিন, সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দোলা লাবু ও অর্থ সম্পাদক হাবিবুর রহমান বন্ধুসভার পরিচয়, কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি বন্ধু আড্ডায় রূপ নেয়। সর্বশেষে নতুন বন্ধুদের গান পরিবেশনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

বন্ধু, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা