রাজশাহী বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬

রাজশাহী বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

২০২৬ সালের জন্য রাজশাহী বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি প্রথম আলো রাজশাহী অফিসে কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলের ইংরেজিশিক্ষক সোহান রেজা, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পরওয়ার হোসেন ও তাহমিনা আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক দেবযানী বিশ্বাস ও মো. ওয়াহিদুজ্জামান, অর্থ সম্পাদক নিশাত তাসনিম বিভা, সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজ, সহসাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, দপ্তর সম্পাদক সুশীল পাল, প্রচার সম্পাদক অলক চন্দ্র বর্মন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন সজল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা, প্রশিক্ষণ সম্পাদক হাসান ইমাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক দেবদূত বিশ্বাস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কাজী হিমেল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সুমন রেজা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ঔড়ব আজাদ, ম্যাগাজিন সম্পাদক মৌ রানী সাহা, বইমেলা সম্পাদক হুমাইরা তাফাননুম এবং কার্যনির্বাহী সদস্য বাধঁন, মহিমা ইসলাম ও মালিহা ফারজানা।