৫০ পরিবার পেল ঠাকুরগাঁও বন্ধুসভার ঈদ উপহার

৫০ পরিবার পেল ঠাকুরগাঁও বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও বন্ধুসভার সদস্যরা ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন। বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৬ মে বৃহস্পতিবার এই উপহার বিতরণ করা হয়।

৫০ পরিবার পেল ঠাকুরগাঁও বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

উপহারসামগ্রীর ভেতর ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, দুধ, সাবান ও মাস্ক। বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপহারসামগ্রী বিতরণ করেন।

৫০ পরিবার পেল ঠাকুরগাঁও বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

সভাপতি মো. ফরহাদুল ইসলামের নেতৃত্বে উপহারসামগ্রী বিতরণে অংশ নেন লায়লা ফেরদৌস, সানজিদা শোভা, আনিকা আনজুম, মো. সোহরাব হোসেন, মো. আলমগীর ইসলাম, আবদুল আখের, ফাহিমা নুসরাত, রামিশা মালিয়াত, নম্রতা বর্মন, আকাশ, তাসনিমুল, মোস্তাকিমা মিতু, আসিফ ফারহান ও আবির ফারহান।

৫০ পরিবার পেল ঠাকুরগাঁও বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

উপহারসামগ্রী বিতরণে সহযোগিতা করেন উপদেষ্টা সদস্য প্রফেসর আবু বক্কর সিদ্দিক, নাসরিন জাহান, সালেহা খাতুন ও প্রথম আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান খান প্রমুখ।