বন্ধুসভার রাজশাহী বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

বন্ধুসভার রাজশাহী বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের সপ্তম পর্বে যুক্ত হলেন রাজশাহী বিভাগের ১৬টি বন্ধুসভার ১৪৬ বন্ধু। সারা দেশব্যাপী বন্ধুসভার বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের ধারাবাহিকতায় গত শনিবার বেলা তিনটায় জুম প্ল্যাটফর্মে এ বৈঠকের আয়োজন করা হয়।

বন্ধুসভার রাজশাহী বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, লালপুর, রায়গঞ্জ, সান্তাহার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা যুক্ত হয়েছিল এ বৈঠকে।

জাতীয় সংগীতের মাধ্যমে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা গঠনতন্ত্রের চার স্তম্ভ—মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা, অসাম্প্রদায়িকতায় সংকল্পবদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস ও দেশপ্রেমে নিবেদিতপ্রাণ বিষয়ে জেনে তা সবাইকে চর্চা করতে হবে। তিনি সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের বিষয়েও দিকনির্দেশনা প্রদান ক‌রেন।

বন্ধুসভার রাজশাহী বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

বৈঠকে যুক্ত ছিলেন বন্ধুসভার জাতীয় পর্ষদের সহসভাপতি ড. সোলাইমান কবির, সাধারণ সম্পাদক মৌসুমী মৌ, অনুষ্ঠান সম্পাদক চৈতি চক্রবর্ত্তী, সহসাংগঠনিক সম্পাদক জাবের হায়দার, বন্ধুসভার নির্বাহী শাহিন মাহফুজ, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা আশফাকুজ্জামান ও সহসভাপতি আবু তাহের সোহেল। ড. সোলাইমান কবির বন্ধুদের নৈতিক জ্ঞানের চর্চার মাধ্যমে চারপাশে আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মৌসুমী মৌ বন্ধুসভার আগামী কর্মসূচি ‘সহমর্মিতার ঈদ’ সম্পর্কে বন্ধুদের অবহিত করেন।

বন্ধুসভার রাজশাহী বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

বন্ধুরা তাঁদের বি‌ভিন্ন কার্যক্রম, সাংগঠ‌নিক অভিজ্ঞতা, বন্ধুসভা নি‌য়ে ভবিষ্যতের কর্মপ‌রিকল্পনা ও প্রত্যাশার কথা ব্যক্ত ক‌রেন। রায়গঞ্জ বন্ধুসভার উজ্জ্বল মাহাতো জানান, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৬ হাজার মানুষের বাস তাঁর এলাকায়। তিনি করোনা সচেতনতা বৃদ্ধিতে তাদের নিজস্ব ভাষায় লিফলেট তৈরি করে, তা বিতরণ করেছেন।

বৈঠকের শেষাংশে ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে বন্ধু‌দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ।

বৈঠ‌কটি সঞ্চালনা ক‌রেন ঢাকা মহানগ‌র বন্ধুসভার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।