জামালপুর বন্ধুসভার বছরের চতুর্থ ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত

জামালপুর বন্ধুসভার বছরের চতুর্থ ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রথম আলো জামালপুর বন্ধুসভার বছরের চতুর্থ ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটায় জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত পাঠচক্রের বিষয় ছিল মোহিত কামাল রচিত উপন্যাস ‘পাথরপরান’।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পাঠচক্র শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আব্দুল্লাহ্।

সাহিত্য সম্পাদক নিজামুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক কাভী সেকান্দার আলম বই থেকে কিছু কিছু অংশ পড়ে শোনান ও সংক্ষিপ্তসার আলোচনা করেন। বন্ধুরা মনোযোগ দিয়ে তাঁদের পাঠ শোনেন। ফাঁকে ফাঁকে বন্ধুরা বই নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

ভার্চ্যুয়াল পাঠচক্রে আরও যুক্ত ছিলেন জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক জোবায়ের জাদিদ, সমাজকল্যাণ সম্পাদক অনামিকা সরকার, পরিবেশবিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন রাজু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান মারুফ এবং সদস্য সাজ্জাদ, অন্তরা, জাকি, আহাদ, নাছিমা, শুভ প্রমুখ।

পাঠচক্র শেষে সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম যুবরাজ বন্ধুদের সঙ্গে গত কয়েক দিন আগের জাতীয় পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের বিষয়ে আলোচনা করেন।

বন্ধুরা আসন্ন কিছু কর্মসূচি নিয়েও আলোচনা করেন। সবশেষে এই করোনার সময়ে বন্ধুরা কেমন আছেন, খোঁজখবর নিয়ে শেষ হয় এ ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, জামালপুর