খাগড়াছড়িতে ফেনী বন্ধুসভার আনন্দভ্রমণ
প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে ৫ মার্চ শুক্রবার পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির আলুটিলার রোমাঞ্চকর গুহা ও পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের নয়নাভিরাম দৃশ্য দেখে বন্ধুসভার সদস্যরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।
দিনব্যাপী আয়োজনে ভোরবেলায় বাসে করে ফেনী থেকে বন্ধুরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। আনন্দভ্রমণে সাংস্কৃতিক পর্ব, দর্শক পর্ব, র্যাফল ড্রয়ের আয়োজন ছিল। খাগড়াছড়িতে সারা দিন আনন্দ–উল্লাসের মাধ্যমে সময় অতিবাহিত করে রাত ১০টায় আবার ফেনী পৌঁছানোর মাধ্যমে ভ্রমণের সমাপ্তি হয়।
ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সাধারণ সম্পাদক বিজয় নাথের সার্বিক পরিচালনায় আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়।
ভ্রমণে অংশ নেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের, ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মিলন, উপদেষ্টা শেখ নুর উদ্দিন মাহমুদ চৌধুরী মামুন, মুহিবুল হক চৌধুরী রাসেল, প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, ডিবিসি নিউজের খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান, দৈনিক মানবজমিনের ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, বাংলা টিভির খাগড়াছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সজীব, ব্যবসায়ী সমর দাস ও প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো. আমজাদ হোসাইন।
আনন্দভ্রমণে আরও উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, অমিত মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন হৃদয়, সহসভাপতি মোনায়েম হোসেন নোবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ও সাবিনা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, হারাধন নন্দী নিলয়, নুর হোসেন নসীব, তৌহিদুল ইসলাম মোল্লা, মেহেজাবীন রাখী, রমা কর্মকার, তানজিনা সুলতানা তিশা, জে এম প্রান্ত, রিৎ কর্মকার, ফারজানা আহমেদ অহনা, শরীফুল ইসলাম, আছাদ, তারেক, শোভন, অর্পিতা প্রমুখ।
সভাপতি, ফেনী বন্ধুসভা