ক্যারিয়ার–বিষয়ক কর্মশালার সনদ বিতরণ

ক্যারিয়ার–বিষয়ক কর্মশালা

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ক্যারিয়ার–বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। ১০, ১৭ ও ২৪ এপ্রিল মোট ৩টি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিষয় ছিল তিনটি—
১ম দিন: বর্তমান চাকরির বাজারের বাস্তবতা ও প্রস্তুতি।
২য় দিন: পছন্দের চাকরি ও সিভি তৈরির খুঁটিনাটি এবং
৩য় দিন: চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকারের প্রস্তুতি।

নিবন্ধনের মাধ্যমে কর্মশালায় অংশ নেন প্রায় ৫০ জন। তাঁদের মধ্যে সর্বাধিকসংখ্যক (অন্তত দুটি) ক্লাসে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন বিডিজবস ডটকম লিমিটেডের প্রোগ্রামস–এর এজিএম মোহাম্মদ আলী ফিরোজ।