গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক সভা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ২৩ ফেব্রুয়ারি রাত ১০টায় ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।
প্রচার সম্পাদক টুটুল সিকদারের সঞ্চালনায় শুরুতেই আলোচ্য বিষয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন। এরপর উপস্থিত বন্ধুরা একে একে নিজেদের মতামত, প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও গাজীপুর বন্ধুসভা সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে শিশুদের হাতে নতুন জামা এবং তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী ও ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক সামিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরু মিয়া, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু মারুফ আল গালিব, সাইদুর রহমান, ফাতেমা আক্তার, পূজা রয়, মাহাবুব ইবনে ফাহিমসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা