শহীদ মিনারে সাভার বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাভার বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘২১ ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি আমাদের গৌরবের দিন। মাতৃভাষার অধিকার রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।’
এ সময় উপস্থিত অন্য সদস্যরা একসঙ্গে ভাষাশহীদদের স্মরণে আলোচনা করেন এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ পুনর্ব্যক্ত করেন। তাঁদের মতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক।