গাজীপুরে ১৫০ শিশুশিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

গাজীপুর বন্ধুসভার দেওয়া শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছর ‘একটি করে ভালো কাজ’ করে থাকে সারা দেশের বন্ধুসভাগুলো। তারই ধারাবাহিকতায় এ বছর রজতজয়ন্তী উপলক্ষে গাজীপুর বন্ধুসভা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

৩০ অক্টোবর সদর উপজেলার হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিশুশিক্ষার্থীর মধ্যে স্কেল, কলম, পেনসিল, রাবার, ফাইল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন বন্ধুরা।

গাজীপুর বন্ধুসভার দেওয়া শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুমন চন্দ্র সরকার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করায় প্রথম আলো বন্ধুসভার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি নাঈমা সুলতানা, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মারফুয়া আহমেদ, আলাউদ্দিন, ইমু, বিজয়, সিয়াম হোসেন প্রমুখ।

কার্যনির্বাহী সদস্য, গাজীপুর বন্ধুসভা