বায়ান্নর ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পটিয়া বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি ফাল্গুনের প্রভাতে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বন্ধুরা। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান রচিত আরেক ফাল্গুন উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচক হিসেবে ছিলেন অ্যালামনাই বন্ধু এরশাদ হোসেন। তাঁর বিশ্লেষণে উঠে আসে ভাষা আন্দোলনের পটভূমি, বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম ও বিপ্লবী চেতনার বিকাশ।
বন্ধু মোকাররম আলী বলেন, বন্ধুসভা সব সময় বাঙালি জাতির শেকড়কে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যায়। শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় প্রথম আলো বন্ধুসভা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শহীদ মিনার প্রাঙ্গণে বসে বন্ধুরা গভীর মনোযোগে পুরো আলোচনা শোনেন এবং নিজেদের ভাবনা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রতিনিধি আবদুর রাজ্জাক, উপদেষ্টা মানবেন্দ্র ভট্টাচার্য, সভাপতি আইরিন সুলতানা, বন্ধু আরশিয়া, সূফি মোহাম্মদ রেজা, জুয়েল উদ্দিন, এরশাদ হোসেন, পার্থ প্রতীম দাশ, ঈশিতা দেবী, রিয়াদুর রহমান চৌধুরী, অধ্যাপক ভগিরত দাশ, জিতুসহ আরও অনেকে।
সভাপতি, পটিয়া বন্ধুসভা