জামালপুর বন্ধুসভার গানের আসর ও সাংস্কৃতিক আড্ডা

গানের আসর ও সাংস্কৃতিক আড্ডায় জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে এবং দেশীয় সংস্কৃতিকে উদ্দীপ্ত রাখতে গানের আসর ও সাংস্কৃতিক আড্ডার আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তার মোড়–সংলগ্ন সভাপতি অন্তরা চৌধুরীর বাসভবনে ‘মুড়ি মেলোডি’ শিরোনামে ব্যতিক্রমী এই আসর বসে।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই আসর ছিল তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর। শুরুতেই বন্ধুসভার সদস্যরা গোল হয়ে বসে ঘরোয়া আমেজে মুড়ি মাখানোর উৎসবে মেতে ওঠেন। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, পিঁয়াজু, জিলাপি, বেগুনি, শসা, টমেটো, ছোলা ও বুটসহ হরেক রকমের উপকরণ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু মুড়ি। সবাই মিলে একসঙ্গে বসে এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।

মুড়ি আড্ডার পাশাপাশি চলতে থাকে গানের আসর। বন্ধুদের খালি গলায় গাওয়া লোকজ গান থেকে শুরু করে সমকালীন জনপ্রিয় গানগুলো আড্ডায় ভিন্ন আমেজ তৈরি করে।

মুড়ি আড্ডার পাশাপাশি চলে গানের আসর
ছবি: বন্ধুসভা

সভাপতি অন্তরা চৌধুরী বলেন, ‘কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াতে এ ধরনের ঘরোয়া মিলনমেলা খুবই জরুরি। মুড়ি মেলোডির মাধ্যমে আমরা একে অপরের আরও কাছে আসতে পেরেছি।’

সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘সংস্কৃতি ও বন্ধুত্বের এই মিলনমেলায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। সাংস্কৃতিক চর্চা যত বাড়বে, তরুণ সমাজ তত বেশি মানবিক হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, প্রচার সম্পাদক আবিদা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক প্রত্যাশা পাল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহম্মদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিফতাহুল জান্নাত, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু প্রতিভা পালসহ অন্যরা।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা