যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জ বন্ধুসভার ইফতার

সিরাজগঞ্জ বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

অপরূপ প্রাকৃতিক পরিবেশে যমুনা নদীর পাড়ে ইফতারের আয়োজন করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ‘বন্ধুদের ইফতার’ শিরোনামে ১৯ মার্চ এটি অনুষ্ঠিত হয়।

যমুনা নদীর পাড়ে বন্ধুরা সবুজ ঘাসের ওপর একসঙ্গে বসে ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও দেশের বাইরে সব মানুষের শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

সাধারণ সম্পাদক বিপ্লব হাসান বলেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ সময় সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি আবদুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, ম্যাগাজিন সম্পাদক আশিস বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক আলাইনা হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুমাইয়া জাহানসহ অন্য সদস্যরা।