পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সহমর্মিতার ঈদ

সুবিধাবঞ্চিতদের জন্য ঈদের উপহার নিয়ে যাওয়ার আগে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। এর অংশ হিসেবে ১০ মার্চ কলেজের পার্শ্ববর্তী এলাকায় স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বন্ধুরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়। বন্ধুসভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা