‘উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল’ বই নিয়ে পাঠচক্র

জেলা শহরের সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

‘একজন উপস্থাপকই পারে তাঁর সুন্দর উপস্থাপনার মাধ্যমে একটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে। উপস্থাপকের যে জিনিসটি প্রয়োজন, তা হলো শ্রোতাদের মনোযোগ আকর্ষণ। উপস্থাপনার জন্য প্রথমেই থাকতে হবে ভাষাজ্ঞান। শ্রোতাদের সহজে বোধগম্য হয়, এমন ভাষার ব্যবহার করতে হবে। আঞ্চলিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিছুটা আঞ্চলিক ভাষা ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন সময় কবিতার লাইন ও পণ্ডিত ব্যক্তিদের উক্তি ব্যবহার করতে হবে। শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য মাঝেমধ্যে হাস্যরসমূলক দু-একটি উক্তি বা ছোটগল্প বলা যেতে পারে। অতিরিক্ত ঠাট্টা-তামাশা বা নিজেকে বড় করা থেকে বিরত থাকতে হবে।’

উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল নিয়ে এ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান।

২৫ জানুয়ারি জাকির হোসেন রচিত ‘উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল’ বই নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এদিন বিকেলে জেলা শহরের সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মেঘলা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিব ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু আসেফ উৎস, রাকিবুল হাসান, মুসফিক মাহাদি, রুহুল আমিন, প্রীতি ঠাকুরসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা