ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ছবি: বন্ধুসভা

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এ বছর সুবিধাবঞ্চিত প্রবীণদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ১১ মার্চ সাভারের আশুলিয়ার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে তাঁদের হাতে এগুলো তুলে দেওয়া হয়। পরে তাঁদের নিয়ে ইফতার করেন বন্ধুরা।

নতুন পোশাক হাতে পেয়ে প্রবীণদের চোখেমুখে ছিল আনন্দের ছাপ। তাঁরা বন্ধুসভার বন্ধুদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো–অর্ডিনেটর এ বি এম এহসান উল্লাহ খান সভাপতি খন্দকার ওয়াশিমূল কবির, সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত, সহসভাপতি তানভীর ফাহিমসহ অন্য কার্যনির্বাহী সদস্যরা।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা