শেরপুর বন্ধুসভার উদ্যোগে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

শহরের নবীনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ করেন শেরপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: প্রথম আলো

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ প্রতিপাদ্যে শেরপুর বন্ধুসভার উদ্যোগে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।

২৫ অক্টোবর বন্ধুরা শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইগাতী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকী। তিনি বলেন, ‘শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতাও বিশেষভাবে প্রয়োজন। শেরপুর বন্ধুসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পৌরসভার কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শহরের নবীনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ করেন শেরপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: প্রথম আলো

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক রুকন মিয়া, কার্যনির্বাহী সদস্য রকিবুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।